আমার রজতজয়ন্তী বর্ষ দিনে

শুন্যতা (অক্টোবর ২০১৩)

দেবার্পণ ঘোষ
  • ১৮৯
আর মাত্র পঁচিশটা সংখ্যা পর ,
সময়ের পরশে রূপো থেকে সোনায় পরিনত হবো ।
একথাও ভুলিনি আমি –
সময়ের ভারে, তখন আরো একটু কুব্জ হয়ে যাবো ।

কি ক্ষতি ছিলো শূণ্য হয়ে থাকতে ?
না হয়, নাইবা থাকতো আমার অস্তিত্ব ।
সৃষ্টি কি স্তব্ধ হয়ে যেতো ??
বন্ধ হয়ে যেতো পৃথিবীর আবর্ত ???

সময় মানুষকে পরিণত করে ।
একথা যেমন সর্বৈব সত্যি –
তেমনই একথাও মানতে বাধা নেই –
নিষ্পাপ শুধু সেই আছে, যে শিশুটা একরত্তি ।

সংখ্যা বাড়াতে চাইনা আর -
যতোটা কম করা যায় পাপের বোঝা ।
বিধাতা পুরুষ! শুনতে পাচ্ছো তুমি ?
এখন আমার তোমাকেই শুধু খোঁজা ।

মনে করি সেই সংখ্যাটাকে !
যার পরে আবার শূণ্য হয়ে যাবো ।
লাভ-ক্ষতির খাতাটা হয়ে পড়বে অর্থহীন ।
গণিতের সংজ্ঞাটাকে উল্টে-পাল্টে দেবো ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওসমান সজীব চমৎকার কবিতা
হাসান ইমতি ভালো লাগলো দেব ।
ডা: প্রবীর আচার্য্য নয়ন সত্যিই অসাধারণ। আমারও খুব শূণ্য হতে ইচ্ছে করে
মিলন বনিক সুন্দর কবিতা..ভালো লাগলো....
সূর্য N/A ভালো লাগলো পাপ পূণ্যের খেড়ো খাতা।
কবি এবং হিমু চমৎকার একটি কবিতা।

১৫ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী